Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ২০:০২

দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও আরোহীর মরদেহ

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল অদুদ ওরফে দুদু মলই (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) দুপুরে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল অদুদ চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়ার মৃত আলীম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে ঈদগাঁও উপজেলার পালাকাটা রেল ক্রসিং এলাকায় কক্সবাজার রেল স্টেশন থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস নামের ট্রেনটি পৌঁছায়। এসময় চৌফলদন্ডী দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে আরোহী নিহত হন।

বিজ্ঞাপন

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মসিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সারাবাংলা/এসআর