Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শার্শায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় নারী নিহত

লোকাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ২৩:৩১ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:১৯

বেনাপোল: যশোরের শার্শায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় তানিয়া বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কে মামা ভাগ্নে অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া বেগম উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, শার্শার নাভারন বাজার থেকে তানিয়া ও স্বামী সেলিম হোসেন এবং তার মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিল। পথিমধ্য যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার মামা ভাগ্নে রাইস মিল এলাকায় পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কায় দেয়। এতে তারা তিনজন সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা মারাত্নক আহত অবস্থায় তানিয়াকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এইচআই