Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৬ ০৩:২১

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনার মধ্যে ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির লারাক দ্বীপে বিকট বিস্ফোরণের একটি শব্দ শোনা গেছে। হামলায় বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সেজন্য অঞ্চলজুড়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের দাবি, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী লারাক দ্বীপে অবস্থিত ইরানের দু’টি ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা তাসনিম বলছে, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, হরমোজগান প্রদেশের লার্ক দ্বীপের একটি স্থানকে লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে। এতে দু’জন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

কৌশলগত প্রণালি হরমুজের প্রবেশদ্বারে অবস্থিত লারাক দ্বীপে এই হামলা ও বিস্ফোরণের ঘটনা চলমান মার্কিন-ইরান যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে যে, এদিন লারাক দ্বীপে মার্কিন হামলায় বেশ কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। সংস্থাটি এই হামলার উপযুক্ত জবাব দেওয়া এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন পুলিশ সুপার
৩০ আগস্ট ২০২৬ ২৩:৫২

আরো

সম্পর্কিত খবর