Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাইনখোলায় ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১২:৪০

গুলিবিদ্ধ ব্যবসায়ী সাজ্জাদ হোসেন রকি।

ঢাকা: রাজধানীর মিরপুর শাহআলী রাইনখোলা এলাকায় এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহত সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শরীরে কোনো গুলি পায়নি চিকিৎসকরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে শাহআলী থানার রাইনখোলা ঈদগাঁ মাঠ পানির ট্যাংকির পাশে এই ঘটনা ঘটে।

সাজ্জাদের বন্ধু শান্ত ইসলাম জানান, সাজ্জাদের বাসা মিরপুর-১ নিউ সি ব্লক এলাকায়। সেখানে তার ইন্টারনেট ব্যবসা রয়েছে। রাতে তারা তিন বন্ধু মিলে চা পান করতে রাইনখোলা পানির ট্যাংকির পাশে যুবদল অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে মারামারি হচ্ছিল। এ সময় ৩-৪ জন যুবক এলোপাতাড়ি গুলি করে তাকে। তখন সাজ্জাদের পিঠে একটি গুলিবিদ্ধ হয়। এতে সাজ্জাদ রাস্তায় পড়ে গেলে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢামেকে নেওয়া হয়।

বিজ্ঞাপন

শান্ত আরও জানান, ঢাকা মেডিকেলে রাতেই তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা তার শরীরে গুলি খুঁজে পায়নি। পিঠ দিয়ে গুলিটি ঢুকে বুক দিয়ে ভেদ করে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত সাজ্জাদ নামে এক যুবককে ঢাকা মেডিকেলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, সাজ্জাদ শাহআলী এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ