Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে মানবেন্দ্রের বাড়িতে আগুন, গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১২:৫৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:০৮

আগুনে পুড়েছে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকান: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এত বলা হয়, মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তার একটি ঘর পুড়ে গেছে।

সারাবাংলা/জিএস/ইআ