Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১২:৩০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:০৬

নাছির উদ্দিন টিটু

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় মদসহ নাছির উদ্দীন টিটু (৪৩) নামে এক যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মদসহ তাকে আটকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেফতার নাছির উদ্দিন টিটু উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায় টিটু মেম্বার। অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ সংলগ্ন আইয়ুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যুবলীগ নেতা টিটু মেম্বারকে স্থানীয় কিছু লোকজন মদসহ আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ে টিটু এলাকায় মাদক রাজ্যের গডফাদার ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও কিশোর গ্যাং সদস্যের মদদের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। স্থানীয়রা টিটুকে ৪-৫ লিটার চোরাই মদসহ আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো