Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাগরিকদের অভিযোগের পর ব্যাটারিচালিত অটোরিকশাবিরোধী অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ২০:৫৮

নাগরিকদের অভিযোগের পর রাজধানীর মোহাম্মদপুরে ব্যাটারিচালিত অটোরিকশাবিরোধী অভিযান। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা-১৩ আসনের নাগরিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যানজট নিরসন ও ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে সোমবার (৩১ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।

গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

এর পরিপ্রেক্ষিতে সোমবার ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধভাবে ব্যাটারি চার্জের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি চার্জিংয়ের সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘টাউন হল সভা শুধু অভিযোগ শোনার আয়োজন নয়; নাগরিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জনগণ যে সমস্যার কথা বলেছেন, সেটি সমাধানে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ঢাকা-১৩-এর মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। জনগণের সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।’

ববি হাজ্জাজ আরও বলেন, ‘নাগরিকদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ঢাকা-১৩ আসনকে আরও বসবাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে।’

এদিকে, টাউন হল সভায় উত্থাপিত অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নাগরিকদের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগ এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে জবাবদিহিতার কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর