Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃষ্টি উপেক্ষা করেই বিসিএস পরীক্ষার্থীদের ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৪:৫৬

বৃষ্টির মধ্যে ব্লকেড কর্মসূচি পালন করছেন বিসিএস পরীক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: বৃষ্টির কারণে ২ ঘণ্টা পর শুরু হলো বিসিএস পরীক্ষার্থীদের ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি। তাদের দাবি ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণ করা।

‎বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। তবে বৃষ্টির কারণে তা ২ ঘণ্টা পর শুরু করেন আন্দোলনকারীরা। একজন বিসিএস প্রার্থী সারাবাংলাকে জানান, তারা বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারা পিএসসি ব্লকেড কর্মসূচি পালন করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

ছবি: সারাবাংলা

‎এর আগে, বুধবার (১৬ এপ্রিল) পরীক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে স্মারকলিপি জমা দেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁও পিএসসি ভবন থেকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত গিয়েছিলেন, যেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

‎তারও আগে, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরিপ্রার্থীরা আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেলে পিএসসির প্রতিনিধি দল আন্দোলনকারীদের সাথে আলোচনা করলেও কোনো সমাধান আসেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন যে পিএসসি তাদের অবস্থানে অনড় রয়েছে।

‎‎পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন যে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ এবং নিরাপত্তার বিষয় বিবেচনা করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো