Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ২১:২৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৩

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে আট জন অতিরিক্ত পুলিশ সুপার এবং তিন জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষে প্রজ্ঞাপনগুলোতে সই করেন এডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।

প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে। তাকে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে বলা হয়েছে, অন্যথায় ৩ সেপ্টেম্বর থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এফ এম ফয়সালকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাকে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার অর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় ১০ সেপ্টেম্বর থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হবেন।

তৃতীয় প্রজ্ঞাপন অনুযায়ী, নয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এদেরও আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় ১০ সেপ্টেম্বর থেকে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

পদায়ন হওয়া এই নয় কর্মকর্তা হলেন- আরাফাতুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, টিডিএস থেকে; অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া); মো. ওবায়দুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া থেকে; অতিরিক্ত পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ); মাহফুজা খাতুন (অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ থেকে; অতিরিক্ত পুলিশ সুপার, নেত্রকোনা); জামাল আল নাসের (অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা থেকে; অতিরিক্ত পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা); ড. মো. রুহুল আমিন সরকার (অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি থেকে; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা); এ.এন.এম. সাইফুল আলম খান (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে; অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মাগুরা); আবুসায়েম নয়ন (সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি থেকে সহকারী পুলিশ সুপার, মাটিরাঙ্গা সার্কেল, খাগড়াছড়ি); হাসান রাশেদ পরাগ (সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি থেকে; সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল, রাঙ্গামাটি) এবং মো. আবু তাহের (সহকারী পুলিশ সুপার, র‍্যাব থেকে; সহকারী পুলিশ সুপার, টিডিএস, ঢাকা)।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর