Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাহিরপুরে ট্রাক্টর ট্রলি উলটে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৮:৩৯

উলটে যাওয়া ট্রাক্টর ট্রলি

সুনামগঞ্জ: জেলার তাহিরপুরে ট্রাক্টর ট্রলি উলটে চালক মিজানুর রহমান (২২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।

স্থানীয়রা জানায়, মালবাহী ট্রাক্টর ট্রলি নীচু রাস্তা থেকে ওপরে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে চালক নিহত হন।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর