Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোমারে আ.লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ০৮:৪২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৩:৪৬

ডোমার থানা।

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত ডোমার থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- ডোমার উপজেলা ধরনীগঞ্জের হংসরাজ এলাকার মৃত বিধুভূষন মুখোপাধ্যায় এর ছেলে ডোমার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়(৪৮), পাঙ্গা মটকপুর ইউনিয়নের জলদানপাড়া এলাকার মৃত শাহারউদ্দিনের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. বাবুল(৬০), গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মানিক (৫০), পশ্চিম হরিণচড়া এলাকার মৃত আজগার আলীর ছেলে ও হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মজিবুল ইসলাম(৫০)। সকলকে নিজ এলাকায় অভিযান চালিয়ে আটক করে ডোমার থানা পুলিশ।

বিজ্ঞাপন

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

অস্বাস্থ্যকর বাতাসের নগরী ঢাকা
১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮

সেভ দ্য চিলড্রেনে চাকরি'র সুযোগ
১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১১

আরো