Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১২:৪৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:৫৩

জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।

ঢাকা: রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত পাঁচ কমিশনের দেওয়া সুপারিশগুলোর ওপর মতামত দিতে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এবং রোববার (২০ এপ্রিল) দিনভর আলোচনার পরে বৈঠক মূলতবি করা হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে রয়েছেন কমিশন সদস্যদের বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

বৈঠকের সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ, বিচার বিভাগ, দূর্নীতি দমন কমিশন প্রভৃতির সংস্কার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এসিসি), নির্বাচন ব্যবস্থা, নির্বাহী বিভাগ, সংবিধান সংস্কার প্রভৃতি বিষয়ে গত দুই দিন কমিশনের সাথে আলোচনা হয়েছে। রোববারের আলোচনা যেখানে শেষ হয়েছে সেখানে থেকে আবার আলোচনা শুরু করব। আশা করি আজকে আলোচনা সম্পন্ন হবে।’’

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

অস্বাস্থ্যকর বাতাসের নগরী ঢাকা
১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮

সেভ দ্য চিলড্রেনে চাকরি'র সুযোগ
১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১১

আরো