Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ডাকাত সর্দার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১১:১২

গ্রেফতার ডাকাত কোরবান আলী জসিম।

নোয়াখালী: নোয়াখালীরে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কোরবান আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে মুছাপুর এলাকার টুটুলের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কোরবান আলী জসিম মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর নবীর ছেলে।

র‍্যাব জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের ব্যবসায়ী হাজী সিরাজ মিয়ার নতুন বাড়িতে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেন তিনি। এই ঘটনায় ওই ব্যবসায়ী কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে কোরবান আলীকে গ্রেফতার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন তিনি।

বিজ্ঞাপন

গ্রেফতার কোরবানের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় আটটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলাসহ মোট দশটি মামলা রয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার কোরবান আলী ও তার দলের ডাকাত সদস্যরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। এর আগে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হলেও গ্রেফতার এড়াতে সে ঢাকা গিয়ে আত্মগোপনে থাকতো। র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সঙ্গে থাকা অন্য অপরাধীদের নামও জানিয়েছে। তাদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো