Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসপাতালের বাথরুমে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১১:২০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৪:৪৪

যশোর: যশোরে ইবনে সিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি বাথরুম রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন নিয়মিত পরিষ্কার করার সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

হাসপাতালের জ্যেষ্ঠ সহকারি ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেন, ‘খবর পাওয়ার পর তিনি ও অন্যান্য কর্মকর্তারা দ্রুত ১০১ নম্বর কক্ষে যান এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।’

বিজ্ঞাপন

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া করা হবে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো