Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ইয়াছিন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৫:২৫

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পাবনা: পাবনায় ইয়াছিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট করেছে এলাকাবাসী ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সদর উপজেলার দ্বীপচর এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসাকের কার্যালয়ে বিক্ষপ্তকারীরা অবস্থান ধর্মঘট পালন করে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রানা, নয়ন, শরিফুল, বাবু, ইয়াছিন আলীকে ডেকে নিয়ে প্রকাশ্যে হত্যা করেছে।

বিজ্ঞাপন

এই হত্যার বিচারের দাবিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং হত্যাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা।

উল্লেখ্য, ইয়াসিন আলী গত (৯ এপ্রিল) ফেনী পৌর মরিচাঘাট মহল্লার এই হত্যার ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী সদর উপজেলার দ্বীপচর এলাকার মুকাই মন্ডলের ছেলে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো