Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জনগণের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণতা দিতে রাষ্ট্র সংস্কার দরকার’

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৮:২৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২১:০২

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র বৈঠকে।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে। জনগণের এই আকাঙ্ক্ষাকে পরিপূর্ণতা দিতে রাষ্ট্র সংস্কার দরকার।’

‎রোববার (২৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘গত ৫৩ বছর ধরে আমরা এমন শাসন ব্যবস্থা দেখেছি, যা ফ্যাসিবাদ তৈরি করতে পারে। এই শাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।’

‎আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

‎‎আর জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে দলটির সিনিয়র সভাপতি মিসেস্ তানিয়া রব ছাড়াও অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, মোহাম্মদ তৌহিদ হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী এবং ডা. হেলালুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।

‎সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো