Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিজলায় বজ্রপাতে গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ২২:১৮

প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের হিজলায় বজ্রপাতে ইয়ানুর বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন জেলে জাকির হোসেন (২৪)।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরাব্দি ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর বেগম চর কুশুরিয়া গ্রামের হাবিব মাঝির স্ত্রী। আহত জাকির হোসেন বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে।

এদিকে, একই সময়ে উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন জেলে জাকির হোসেন। সহকর্মী জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে হিজলা উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন ইয়ানুর বেগম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো