Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির ৮ম দিনের বিক্ষোভ কর্মসূচি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১০:৩৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৫:২৪

ঢাকা: আওয়ামীলীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে আজ ৮ম দিনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে ফেনী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় ফেনী পৌরসভায় এই বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। দলের যুগ্ম সদস্য সচিব আবেদীন শিশির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করে এনসিপি। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানান তারা।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

বিজ্ঞাপন

এরপর বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর উত্তরা জোন বিক্ষোভ ও মিছিল করেছে উত্তরা বিএনএস সেন্টারে এবং সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে এনসিপি শাহাবাগ জোন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের মাওনা চৌরাস্তা (ফ্লাইওভারের নিচে) বিক্ষোভ করে দলটি।

পঞ্চম দিন শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রামপুরা ব্রিজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে দলটি। এরপর শনিবার (২৬ এপ্রিল) ৬ষ্ঠ দিন বিকেল সাড়ে ৪টায় মিরপুর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটি।

গতকাল রোববার (২৭ এপ্রিল) ৭ম দিন সন্ধ্যা ৭টায় দোলাইরপার গোল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি এবং আজ ৮ম দিনেও এ কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো