Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় সনদের লক্ষ্য ক্ষমতার বিন্যাসে পরিবর্তন করা: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১১:৫১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৪:১৯

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

‎ঢাকা: রাষ্ট্র সংস্কারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে চর্চা ও ঐক্যে এবং সকলেই সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরি করতে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে। বাংলাদেশ যাতে সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে।

‎সোমবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গত ৫৩ বছর মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্খাকে ধারণ করছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়, পথ উন্মুক্ত করা যায়, যেন সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। তারাই অংশ হিসেবে এ আলোচনা।

‎জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, শুধুমাত্র সংস্কার কমিশন প্রতিবেদন, মতামত ও সুপারিশ যথেষ্ট নয়। সকল রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কেবল কাজে কি লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদেরকে এ কাজে অগ্রসর হতে হবে।

বিজ্ঞাপন

‎তিনি বলেন, বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, সকলেই মিলে সে সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে। সেই পথ ও প্রচেষ্টায় সকলেই একত্রিত আছি, থাকব। একত্রিত থাকার তাগিদ জারি রাখব।

‎২০১৮ সালে বর্তমান গণঅধিকার পরিষদের নেতাদের নেতৃত্বে অনুষ্ঠিত কোটা সংস্কার আন্দোলনের কথা তুলে ধরে আলী রীয়াজ আরও বলেন, তাদের অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নতুন পর্যায় সূচনা হয়েছিল। যারা ধারাবাহিকতায় ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী পর্যায়ে একটি অভূতপূর্ব ও অভাবনীয় গণঅভ্যুত্থান।

‎প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো