Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার পিএস মোর্শেদকে সরিয়ে বাণিজ্যে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৮:০৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:০৭

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে। গত ৬ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টার পিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিএস বা ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির বিষয় সামনে এলে এমন অনেক কর্মকর্তার বিরুদ্ধেই অনুসন্ধান শুরু করেছে দুদক। এরমধ্যেই জ্বালানি উপদেষ্টার পিএসকে অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনা সামনে আসায় এ নিয়ে আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি ২৮তম বিসিএসের কর্মকর্তা। গত বছরের ১৮ আগস্ট জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় যতদিন ব্যক্ত করবেন ততদিন থাকবেন।

উল্লেখ, উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে তাদের একান্ত সচিব নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/এইচআই
বিজ্ঞাপন

আরো