Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৯:১৯

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মঙ্গলবার (২৯ এপ্রিল) বৈঠকে বসবে বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

‎সোমবার (২৮ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত ২০টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

‎বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো