Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২২:৪৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০০:০৯

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় নিহত শাকিলের ভাই শুভকে (২৫) কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে এলাকাবাসী।

সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে। সে পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় সিএনজিচালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন বাঁধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে। এ সময় তার ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করা হয়। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

এদিকে, স্থানীয় লোকজন অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, এলাকাবাসী অস্ত্রধারী তিনজনকে গণপিটুনি দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধারের চেষ্টা করছি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো