Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিরল সীমান্তে কষ্টিপাথরের দুই বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ২০:৪৬

বিষ্ণুমূর্তি পাচারচেষ্টার অভিযোগে আটক হওয়া ব্যক্তি।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ২৫ লাখ টাকার দুইটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে বিরল উপজেলার মঙ্গলপুর ও ফরক্কাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়। আটক রাসেল ইসলাম উপজেলার ধনগ্রাম এলাকার বাসিন্দা।

শনিবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল ধনগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে বাড়িতে লুকিয়ে রাখা একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলামকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি মূর্তি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া দুইটি কষ্টিপাথরের মূর্তির সম্মিলিত ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল বারী বলেন, ‘দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং সীমান্ত দিয়ে যেকোনো ধরনের পাচার ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

হারানো সোনালী দিনগুলি...
১৭ আগস্ট ২০২৬ ১৫:১২

আরো