Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থান মামলা / সাংবাদিক শ্যামল দত্ত, বাবু ও ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৪:৫৭ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১৭:৩০

সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা – ছবি : সংগৃহীত

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো ও অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আগামী ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এর একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি ট্রাইব্যুনালকে জানান, গত ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন টেলিভিশন টকশো ও অন্যান্য অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের বিষয়ে তদন্তে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ কারণে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন প্রসিকিউটর।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন এবং তাদের আগামী ২৪ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর