Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় শনিপূজায় হাতবোমা নিক্ষেপ, পুরোহিতসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ২১:০৩

পূজায় বোমা হামলার পরের চিত্র।

কুমিল্লা: কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালি গাছ তলায় শনিপূজার সময় দুর্বৃত্তদের ছোঁড়া হাতবোমা বিস্ফোরণে পুরোহিতসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং আরও দুই ভক্ত। ঘটনার পরপরই পূজামণ্ডপে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিতরা ছোটাছুটি শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মন্দিরের দিকে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, ২০২১ সালের দুর্গাপূজার সময়ও একই মন্দিরে হামলার ঘটনা ঘটেছিল, যা দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছিল।

স্থানীয়রা এ ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

হারানো সোনালী দিনগুলি...
১৭ আগস্ট ২০২৬ ১৫:১২

আরো