Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজও ঢাকা-কাঠমুন্ডু রুটে বিমানের ফ্লাইট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৪

ঢাকা: নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–কাঠমুন্ডুগামী আজকের ফ্লাইটটিও স্থগিত করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেপালে উদ্ভূত পরিস্থিতিতে নেপাল সরকার আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

রওশন কবীর বলেন, গতকাল মঙ্গলবারের ও আজকের স্থগিতকৃত ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।

বিজ্ঞাপন

এদিকে, নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর