Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালালে ফ্লাই দুবাইয়ের বিমান থেকে ৯.৩৩ কেজি সোনা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪২ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪

উদ্ধার করা সোনার বার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের আসন তল্লাশি করে ৮০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধারকৃত এই সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার যৌথ উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে বিশেষ অভিযান চালায়।

কাস্টমস সূত্রে জানা গেছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর