Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭

মৃত দুই শিশু।

পাবনা: পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশু লক্ষিকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। নিহত দুই শিশু চাচাতো ভাই-বোন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পুকুরের পাশে খেলাধুলা করতে গিয়ে হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অ.স.ম আব্দুন নূর সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর