Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে নতুন কমিশনার ও ৬ জেলায় এসপি বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৯:২৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২২:৪৬

জিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইসরাইল হাওলাদার। সংগৃহীত ছবি

ঢাকা: গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার। সেইসঙ্গে ৬ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি স্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব জায়গা থেকে বদলি করেন নিয়োগ দেওয়া হয়েছে- শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার এবং ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর