Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৫

ঢাকা: গাজীপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজারে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় ওই কয়েল কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজীপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজারে কেমিকেল কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টা ৫৫ মিনিটে আমরা আগুনের খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর