Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেমরায় কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৪:৪৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৫:৩৮

ঢাকা: রাজধানীর ডেমরায় আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি কালি তৈরির টিনশেট কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আনোয়ারুল ইসলাম বলেন, ডেমরায় আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি কালি তৈরির কারখানায় সকাল ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ১৭ মিনিটের মধ্যে ঘটনা স্থলে পৌঁছাই। আমাদের ডেমরা ও সিদ্দিক বাজারের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর