Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যৌন নিপীড়ক এপস্টিনের নথি প্রকাশের বিলে ট্রাম্পের সই

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৫ ১১:৩০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৩:৩৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের ফাইল প্রকাশের বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৯ নভেম্বর) ট্রাম্প জানিয়েছেন, তিনি এমন একটি বিলে সই করেছেন যাতে দণ্ডিত যৌন নিপীড়ক জেফরি এপস্টিন-সংক্রান্ত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বিচার বিভাগকে ৩০ দিনের মধ্যে নথিগুলো এমনভাবে প্রকাশ করতে হবে, যেন তা সহজে খোঁজা যায় ও ডাউনলোড করা যায়।

এর আগে, এসব নথি প্রকাশে ট্রাম্প রাজি ছিলেন না। কিন্তু ভুক্তভোগীদের তীব্র আপত্তি ও নিজের রিপাবলিকান পার্টির চাপের মুখে তিনি গত সপ্তাহে তার মত বদলাতে বাধ্য হন।

তার সমর্থন পাওয়ার পর মঙ্গলবার প্রতিনিধি পরিষদ ও সিনেট— কংগ্রেসের উভয় কক্ষেই বিলটি বিপুল ভোটে অনুমোদিত হয়।

বিজ্ঞাপন

বুধবার ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা তার প্রশাসনের সাফল্য আড়াল করতে ইচ্ছাকৃতভাবে এপস্টিন ইস্যুকে সামনে নিয়ে এসেছে।

তিনি লেখেন, ডেমোক্র্যাটদের আসল মুখোশ এবং এপস্টিনের সঙ্গে তাদের যোগসাজশ শিগগিরই প্রকাশ পাবে— কারণ আমি ঠিক এখনই এপস্টিন ফাইল প্রকাশের বিলে সই করেছি।

এর আগে, প্রতিনিধি পরিষদে ৪২৭–১ ভোটে বিলটি পাস হয়। সিনেটে পৌঁছানোর পর কোনো বিরোধিতা হয়নি— সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর