Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২২:৩২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১২:১৭

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করায় চিকিৎসকরা বিশেষ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন।

সোমবার (২৪ নভেম্বর) রাতে চিকিৎসক দলের একটি সূত্র জানায়, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয় এবং অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে, যা ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবারও বোর্ড বৈঠক করেছে এবং আরও কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা তাকে পরবর্তী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির একটি সূত্র জানায়, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত খোঁজখবর রাখছেন। ঢাকায় তার পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

চিকিৎসকদের পরামর্শে গত রোববার (২৩ নভেম্বর) রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে বলে আগে জানিয়েছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর