Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ২২:১১ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

ঢাকা: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তিনি সেখানে গিয়ে চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ রাজনীতিকের পাশে কিছু সময় কাটান।

হাসপাতাল পরিদর্শনকালে রুহুল কবির রিজভী মন্ত্রী টুকুর দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলেন। চিকিৎসকরা তাকে মন্ত্রীর চলমান চিকিৎসা ব্যবস্থা এবং শারীরিক উন্নতির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করেই জ্বর, তীব্র শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা দেখা দিলে গত মঙ্গলবার রাতে ইকবাল হাসান মাহমুদ টুকুকে জরুরিভিত্তিতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি পরবর্তী চিকিৎসায় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও আশঙ্কামুক্ত রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর