Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল-খসরু, অবস্থায় উন্নতি নেই

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ০১:০১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১০:৩৩

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তারা হাসপাতালে পৌঁছান। ইনফেকশনের ঝুঁকির কারণে সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকেই খালেদা জিয়ার অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে থাকা ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

আমীর খসরু জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় তেমন উন্নতি নেই, তবে নতুন করে অবনতিও হয়নি। মেডিকেল বোর্ড তার চিকিৎসা নিয়ে প্রতিদিন বৈঠক করছে এবং প্রয়োজনীয় পরিবর্তন আনছে।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া এখনো সিসিইউতেই আছেন এবং অবস্থার তেমন পরিবর্তন হয়নি। ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে রয়েছেন। সার্বক্ষণিক তার সঙ্গে আছেন ছোটপুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, গৃহপরিচারিকা ফাতেমা এবং স্টাফ রূপা আক্তার।

উল্লেখ্য, নিউমোনিয়ার জটিলতা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তার বয়স ও বহুবিধ শারীরিক জটিলতার কারণে সুস্থ হতে সময় লাগছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

এদিকে বিএনপি চেয়ারপারসনের আশু সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করেছে দলটি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর