Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় সাইবার সহিংসতা প্রতিরোধক বিষয়ক সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৯:২৪

লিগ্যাল এইড উপ-পরিষদ ও বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে সংস্থাটির নিজস্ব কার্যালয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

পাবনা: পাবনায় সাইবার সহিংসতাসহ ‘নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন’-স্লোগানকে সামনে রেখে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় লিগ্যাল এইড উপ-পরিষদ ও বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে সংস্থাটির নিজস্ব কার্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘বাংলাদেশ মহিলা পরিষদ পরিচালিত নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৪’ শীর্ষক সমীক্ষায় দেখা গেছে, কন্যাশিশুদের উপর যৌন সহিংসতার হার উদ্বেগজনক হারে বেড়েছে। ধর্ষণের মতো ঘটনা ঘটছে প্রায়শই, বাড়ছে গৃহকর্মী নির্যাতনের ঘটনা।

বিজ্ঞাপন

সমীক্ষায় উঠে এসেছে, ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সফল উদ্যোক্তা হিসেবে সমাজে নেতৃত্বের জায়গায় আসার সুযোগ সৃষ্টি হলেও অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এটি এখন নারী ও কন্যাদের জন্য আরেকটি সহিংসতার ক্ষেত্র হয়ে উঠেছে। নারীর প্রতি বিরাজমান সামাজিক বৈষম্য আর পুরুষতান্ত্রিক মানসিকতার এ এক আধুনিক রূপ।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অ্যাড. কামরুল নাহার, লিগ্যাল এইড সম্পাদক শফিফা খাতুন সুখি, আন্দোলন সম্পাদক আজুমান আরা পারভীন, প্রশিক্ষণ সম্পাদক চামেলী রিতা প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর