Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪

প্রতীকী ছবি

ঢাকা: পুরান ঢাকার সূত্রাপুর শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) এক ব্যাসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে গিয়ে গেলে মারা যান। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার বাসা শ্যমবাজার এলাকায়।

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠনো হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর