Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

মরদেহ। প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে মিশুক গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় রুহুল আমিন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মিশুকের আরও তিন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীফলতলা ব্রিজের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন বেলকুচি উপজেলার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রীফলতলা ব্রিজের উত্তরপাশ এলাকায় ওই মিশুক গাড়িকে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মিশুকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী রুহুল আমিন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মিশুকের আরও তিন যাত্রী আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি মিশুকটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর