Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের সোনার দামে বড় লাফ, বেড়েছে রুপার দামও

সারাবাংলা ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৪৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৩:৪২

মূল্যবান ধাতু সোনা ও রুপা। ছবি: সংগৃহীত

ঢাকা: গত মাসের সোনার বাজারের অস্থিরতা ছিল চরমে। কিন্তু চলতি মাসের প্রথমদিকে কিছুটা স্থির হয়। তবে মাসের মাঝামাঝি সময়ে এসে ফের অস্থিরতা দেখা যাচ্ছে। সর্বশেষ দর সংশোধন মূল্যবান এই ধাতুটির দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র দুই দিনের ব্যবধানে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে ৩ হাজার ৪৫২ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা। এদিকে আজ রুপার দামও বেড়েছে। এদিন ভরিতে রুপার দাম বেড়েছে ৩২৬ টাকা।

শনিবার (১৩ ডিসেম্বর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। রোববার (১৪ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।

এদিকে এদিন রুপার দাম বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১১ ডিসেম্বর সোনা ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে রুপার দাম এদিন অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর