Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের বৈদেশিক মুদ্রার রিভার্জ ফের বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ২৩:২৪ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১০:৪৫

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতির দেখা মিলেছে । সর্বশেষ তথ্যে গ্রস বা মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। এতে সাম্প্রতিক বৈদেশিক লেনদেন ও সামষ্টিক অর্থনীতিতে স্বস্তির আভাস মিলছে।

মঙ্গলবার (৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। যদিও পরিমাণগত দিক থেকে বৃদ্ধি সীমিত, তবে ধারাবাহিক স্থিতিশীলতা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল অনুযায়ী হিসাব করলে ৩ মার্চ পর্যন্ত দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

গত ২৫ ফেব্রুয়ারি এই পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহে নিট রিজার্ভ বেড়েছে প্রায় শূন্য দশমিক ৩০ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, রফতানি ও প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের তুলনামূলক নিয়ন্ত্রণ— এসব কারণ রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। পাশাপাশি বৈদেশিক ঋণ সহায়তা ও উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড়ও প্রভাব ফেলছে।

সার্বিকভাবে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা ও বিনিময় হার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এসএ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর