Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওসমান হাদির মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

ঢাবি করেসপনডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:১৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: সংগৃহীত

ঢাবি: সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক শোকবার্তায় উপাচার্য এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি মরহুম শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু দেশ ও সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি সহপাঠী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর