Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতার প্রশিক্ষণ সমাপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৭:৫৩

বগুড়ায় ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতার প্রশিক্ষণ সমাপ্ত। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের শেরপুর সড়কে অবস্থিত রোচাস রেস্টুরেন্টে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, প্রশিক্ষণের প্রশিক্ষক সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামী।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে বগুড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন ক্যাটাগরির মোট ৫০জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নির্বাচনি আচরণবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনের সময়টা অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, শুক্রবার (৯ জানুয়ারি) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর