Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরাইল উপজেলা যুবদলের ৯ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্যসচিব নূর আলমসহ ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নূর আলম ছাড়াও বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সাবেক সদস্য আহাদ মিয়া, সরাইল সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান খান হিরু, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আতাউর রহমান ও যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল মিয়া।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর