Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাপমাত্রা বাড়ছে ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৯

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকায় ভোরের হালকা কুয়াশা কাটতেই মিলেছে সূর্যের দেখা। একই সঙ্গে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে তাপমাত্রা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একই সময়ে ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনভর তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

আজ রাজধানীতে সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫১ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৪ মিনিটে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর