Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১১:৩১ | আপডেট: ৮ আগস্ট ২০২৬ ১৫:৪২

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। অন্যদিকে আগের দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে সামান্য বৃষ্টিপাত হলেও আজ সারাদিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সরকারি এই সংস্থাটি। আজ বিকেলে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে।

বিজ্ঞাপন

দেশের অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তার বিষয়ে সংস্থাটি জানায়, আজ দুপুর পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য কোনো ধরনের সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। তবে সারাদেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর