Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে শতাধিক আমগাছ কেটে ফেলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২০

কেটে ফেলা আমগাছ।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামে রাতের অন্ধকারে প্রায় ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আব্দুর রহিম অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার আমবাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে। হাজারবিঘি গ্রামের এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছিল তার। সেই দ্বন্দ্বের সূত্র ধরে তার বাবা আকবর আলীকে আগেই হুমকি দেওয়া হয়েছিল। তার ধারণা, ওই হুমকির বাস্তবায়ন হিসেবেই গভীর রাতে গাছগুলো কেটে ফেলা হয়েছে।

স্থানীয়দের অভিমত, মানুষের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে, তবে প্রতিশোধ নিতে গাছ কেটে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত জহির মাইছার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তোলা হচ্ছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর