Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানকে মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৪

তারেক রহমান এবং গ্রেস মেং।

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস মেং। একইসঙ্গে সাম্প্রতিক নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এছাড়া, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করার জন্য আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

বিবৃতিতে কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। আমি তাকে এবং বাংলাদেশের জনগণকে তাদের সাম্প্রতিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে অনেক বাংলাদেশি গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার এবং দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশা নিয়ে নির্বাচনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।

গ্রেস মেং বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করার জন্য এবং আমার জেলার বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর