Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যু, বাবা-মা চিকিৎসাধীন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৫

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেশার মেশিন থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জনের মধ্যে সেলিম ব্যাপারী (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, সেলিমের শ্বাসনালীসহ শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

তিনি আরও জানান, সেলিমের বাবা মুক্তার ব্যাপারী (৫৫) শরীরের ২২ শতাংশ ও মা সেলিনা বেগম (৪৬) ২০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নারিন্দার ৫তলা একটি বাড়ির ৩য় তলায় মজুত করে রাখা এসির কম্প্রেশার থেকে বিস্ফোরণ ঘটে।

বিজ্ঞাপন

সেলিমের খালাতো ভাই আবির হোসেন জানান, নারিন্দার ৩য় তলার ওই বাসায় পরিবারটি ভাড়া থাকে। ধোলাইপাড়ে মুক্তার ব্যাপারীর এসি, ফ্রিজের কম্প্রেশারের দোকান রয়েছে। তবে দোকানের মালামাল বাসাতেও রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে ফোনের মাধ্যমে ওই বাসায় দুর্ঘটনার খবর শুনতে পান তিনি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি বলতে পারেননি তিনি।

তিনি আরও জানান, সেলিম অবিবাহিত। পরিবারের ৩ সদস্যই থাকতেন বাসাটিতে। বিস্ফোরণে বাসাটির সব তছনছ হয়ে গেছে। সেলিমের সমস্ত শরীর পুড়ে গেছে। তার বাবা মায়ের অবস্থাও গুরুতর।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর