Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরামবাগে এসি বিস্ফোরণে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ০০:৪৯

এসি বিস্ফোরণ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আরামবাগে এসি মেরামতের দোকানে বিস্ফোরণে দুই কর্মচারী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৪মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আরামবাগ ওয়ান্ডার্স ক্লাবের পাশে ‘মিউচুয়াল রেফ্রিজারেটর’ নামে একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- তামিম (২৩) ও বিল্লাল হোসেন শুভ (২১)।

তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আরাফাত হোসেন শাওন জানান, সন্ধ্যায় দোকানে এসি মেরামতের কাজ করছিল ওই দু’জন। এসি’তে গ্যাস ভরার সময় কোনো একটি ভুলের কারণে সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে আহত ও দগ্ধ হন শুভ ও তামিম।

সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বার্ন ইউনিটে চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত দু’জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে দগ্ধসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর