Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে বাড়ছে তাপমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১২:৪০ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৩:৫২

ঢাকা: শীত ধীরে ধীরে বিদায় নেওয়ায় রাজধানীতে বাড়তে শুরু করেছে তাপমাত্রা, সঙ্গে বেড়েছে গরমের অনুভূতিও।

রোববার (১ মার্চ) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারাদেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে। আবহাওয়ার এই পরিবর্তনের ধারাবাহিকতায় নগরবাসীকে ধীরে ধীরে বাড়তি গরমের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এফএন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর